৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রেডমি

২৪ জুলাই, ২০১৯ ০০:৪০  
শাওমির সাব-ব্র্যান্ড রেডমি গত রবিবার তাদের পরবর্তী স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে, যাতে থাকবে অসাধারণ রেজুলেশনের ছবি ধারণের জন্য ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। সোমবার উইবোতে আরেকটি টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্যামেরাটির বিস্তারিত সম্পর্কে ইঙ্গিত দেয়া হয়েছে। উইবোতে প্রকাশিত পোস্ট অনুযায়ী, ৬৪ মেগাপিক্সেল সেন্সরটি আউটপুট হবে সবচেয়ে সেরা রেজ্যুলেশনের এবং ছবির সাইজ হবে ২০ মেগাবাইট পর্যন্ত। বর্তমানের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাটি ১৬ মেগাবাইট পর্যন্ত সাইজের ছবি আউটপুট দিয়ে থাকে। এখন দেখার বিষয় কতোটা শক্তিশালী হবে এই নতুন সেন্সর। ডিবিটেক/বিএমটি